সম্প্রতি, মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। বরং, উক্ত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ছবিটি বাস্তব হওয়ার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত ছবিটি চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

এছাড়া, এআই ডিটেক্টর Hive Detect ও আলোচিত ছবিটি ৮৭.৫ শতাংশ এআই বলে শনাক্ত করেছে।
সুতরাং, মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Open Ai Verify
- Hive Detect- Analysis


