গত ১৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইরান। এরই প্রেক্ষিতে ইরানের বিশাল পতাকা নিয়ে মিছিলের দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করলে এতে প্রদর্শিত মানুষের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এছাড়া, গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী, আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

সুতরাং, ইরানের বিশাল পতাকা নিয়ে মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Gemini
- Rumor Scanner’s analysis


