এআই ছবি দিয়ে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটকের ভুয়া দাবি

সম্প্রতি, ‘কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছাগল চুরি করতে এসেছিলো বিএসএফ সদস্য, এলাকাবাসী ধরে মাথা ন্যা’রা করে দিয়েছে’ দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুড়িগ্রাম সীমান্তে ছাগল চুরি করতে এসে এলাকাবাসীর কাছে বিএসএফ সদস্য আটকের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় এবং এমন কোনো ঘটনার ঘটার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, মনগড়া দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

প্রচারিত পোস্টগুলোতে যে দাবিটি করা হচ্ছে অর্থাৎ, দাবি করা হচ্ছে– কুড়িগ্রাম সীমান্তে ছাগল চুরি করতে এসে এলাকাবাসীর কাছে বিএসএফ সদস্য আটক হয়েছেন এবং পরবর্তীতে সেই বিএসএফ সদস্যের মাথা ন্যাড়া করে দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ এবং ভারত দুই দেশের গণমাধ্যমেই ফলাও করে সংবাদ প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বাংলানিউজ২৪ এর ফেসবুক পেজে গত ০৯ জুন প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিতে থাকা ব্যক্তি, ব্যক্তির চেহারা, চুল, ব্যাকগ্রাউন্ডের সাথে আলোচিত ছবির মিল রয়েছে। উক্ত ছবিটিই সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

বাংলানিউজ২৪ এর পোস্ট থেকে জানা যায়, এই ব্যক্তি বিএসএফ সদস্য নয় বরং, বাংলাদেশি।

পরবর্তীতে উক্ত দাবির সাথে যুক্ত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

সুতরাং, কুড়িগ্রাম সীমান্তে ছাগল চুরি করতে এসে এলাকাবাসীর কাছে বিএসএফ সদস্য আটকের দাবিটি ভুয়া এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: