গুজরাটে মুসলিম যুবককে আগুনে পুড়িয়ে হত্যা দাবিতে শুটিংয়ের ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতের গুজরাটে আবু বকর নামে এক মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে মারার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুজরাটে আবু বকর নামক মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে মারার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Shajeel kabeer’ নামক ইউটিউব চ্যানেলে গত ৩০ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে ‘KATTALAN BTS’ এর পাশাপাশি বেশকিছু হ্যাশট্যাগের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া, ভিডিওটির ২৫ সেকেন্ড সময়ে বিশেষ পোশাক পরিহিত অগ্নিদগ্ধ ঐ ব্যক্তিকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ধোঁয়া দিতে এবং তাকে গাছ থেকে নামিয়ে আনতে দেখা যায়। ভিডিওটির এক পর্যায়ে ঐ ব্যক্তিকে কোনো প্রকার ক্ষতি ছাড়াই হাসিমুখে থাম্বস আপ দিতে দেখা যায়।

এছাড়া, ‘Shajeel kabeer’ নামক ইউটিউব অ্যাকাউন্টটিতে একাধিক (, , ) শুটিংয়ের ভিডিও প্রচার হতে দেখা যায়। যা থেকে নিশ্চিতভাবে বলা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে কোনো মুসলিম যুবককে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার নয়, বরং এটি কাত্তালান (Kattalan) নামক হিন্দি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

সুতরাং, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি সাজানো ভিডিওকে ভারতের গুজরাটে আবু বকর নামে এক মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে মারার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: