রোনালদোর ফিলিস্তিন সমর্থনের দৃশ্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার

গত ১১ জুন ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হয়েছে। বিশ্বকাপ এলেই বাংলাদেশ উৎসবমুখর হয়ে ওঠে। নিজ দেশ কখনো বিশ্বকাপে না খেললেও ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ও জার্মানির মতো দলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনা বরাবরই নজর কাড়ে। দেশজুড়ে বিভিন্ন দেশের পতাকা টানানো হয়, আর সমর্থকদের মধ্যে চলে প্রিয় দল ও তারকাকে ঘিরে নানা আলোচনা ও তর্ক-বিতর্ক।

এমন প্রেক্ষাপটে সম্প্রতি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানানোর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তিনটি আলাদা দৃশ্য দেখা যায়। প্রথম দৃশ্যে ইসরায়েলের পতাকা লাগানো একটি ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা হাতে রোনালদোকে ‘ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দিতে দেখা যায়। দ্বিতীয় দৃশ্যে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে এবং ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা প্ল্যাকার্ড হাতে তাকে দেখা যায়। শেষ দৃশ্যে ফিলিস্তিনের পক্ষে গণমাধ্যমে রোনালদোর বক্তব্য দেওয়ার দাবি করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

টিকটকে প্রচারিত ভিডিওটিতে ৭ লক্ষ ৮০ হাজারের বেশি ভিউ এবং ১ লক্ষ ৭৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে।

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইউটিউব, ইন্সটাগ্রাম

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিন ও রোনালদোকে জড়িয়ে প্রচারিত আলোচিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি একটি কাল্পনিক ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে রোনালদোর এমন কোনো ভিডিও পাওয়া যায়নি। রোনালদোর মতো বিশ্বব্যাপী আলোচিত ও জনপ্রিয় একজন ফুটবলার ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে উপস্থিত হলে তা আন্তর্জাতিকভাবে আলোচিত ঘটনা হতো এবং এ নিয়ে ব্যাপক গণমাধ্যম কভারেজ দেখা যেত। কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটির বিষয়ে আরও অনুসন্ধানে ‘SENOPATI DE ANNO’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও পাওয়া যায়। সেখানে আলোচিত ভিডিওর একই দৃশ্য থাকলেও সেটি তুলনামূলক উচ্চমানের এবং আশপাশের ফ্রেমগুলোও স্পষ্টভাবে দেখা যায়। ওই সংস্করণে ভিডিওতে ‘Sora’ লেখা জলছাপ এবং ‘@hamzaaouinane55…’ লেখা একটি ইউজারনেম দেখা যায়।

পরবর্তীতে এই ইউজারনেমের সূত্র ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে ফিলিস্তিনকে ঘিরে রোনালদোর এমন আরও ভিডিও (, , ) পাওয়া যায়। সেসব ভিডিওতেও ‘Sora’ লেখা জলছাপ এবং আলোচিত ইউজারনেমটি পাওয়া যায়। জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের এআই ভিডিও তৈরির অ্যাপ ছিল সোরা। ২০২৪ সালে চালু হওয়া এই সেবাটি বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর ওয়েব ও অ্যাপ অভিজ্ঞতা গত ২৬ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়েছে।

পরবর্তীতে ভিডিওটি এআই শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

ভিডিওটির শেষাংশে রোনালদোর বক্তব্য দেওয়ার দৃশ্যটিও এআই-সম্পাদিত। অনুসন্ধানে জানা যায়, রোনালদোর ভিন্ন দুইটি সাক্ষাৎকারের ভিডিও ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় দৃশ্যটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে এই ভিডিও নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

সুতরাং, ফিলিস্তিন ও রোনালদোকে জড়িয়ে প্রচারিত আলোচিত ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি।

তথ্যসূত্র

  • Hive Detect
    Rumor Scanner’s analysis 
Share: