বিশ্বকাপে ইরান ফুটবল দলের কুরআনকে সিজদা করার দৃশ্য দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

গত ১৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে ইরান ফুটবল দল। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ছবি প্রচার করে দাবি করা হয়, বিশ্বকাপ মাঠে কুরআনকে সিজদা করে সম্মান জানায় ইরানের ফুটবল দল।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি দুইটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে, ‘Younus Digital Studio’ নামক একটি ফেসবুকভিত্তিক এআই কনটেন্ট ক্রিয়েশন পেজে ছবিটি পাওয়া যায়। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে বিভিন্ন এআই-নির্মিত ছবি ও ভিডিও (, , , ) প্রচার করা হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশ ও ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ।

এছাড়া, চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

ছবি যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশ ও ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এছাড়া, চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

সুতরাং, ইরান ফুটবল দলের কুরআনের প্রতি ভালোবাসা দেখানোর দাবিতে প্রচারিত ছবিদুটি এআই-তৈরি।

তথ্যসূত্র

  • HIVE MODERATION
  • OpenAI
  • Rumor Scanner’s analysis 
Share: