সম্প্রতি আর্জেন্টিনা সমর্থকদের ওপর জনতার হামলা দাবির ভিডিওটি ২০২৪ সালের

সম্প্রতি, ‘এবার ঠিক আছে রাস্তায় গাড়ি আটকিয়ে মিছিল করায় আর্জেন্টিনা সমর্থকদের উপর উত্তেজিত হন সাধারণ জনগণ।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৪ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘itstufayeldm’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ জুলাই ‘যাদুর শহর ঢাকা!১৫ জুলাই ২০২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়।?’ ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা সমর্থকদের ওপর জনতার হামলার নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর চলমান কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

সুতরাং, অন্তত ২০২৪ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আর্জেন্টিনা সমর্থকদের ওপর জনতার হামলার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: