বসিলায় নারী-শিশুর ওপর সশস্ত্র হামলা দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, রাজধানীর বসিলায় প্রকাশ্য দিবালোকে নারী-শিশুর ওপর হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এক্সে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের শহর লাতুরে পারিবারিক বিবাদের জেরে ঘটা এক ঘটনার ভিডিওকে রাজধানীর বসিলায় নারী-শিশুর ওপর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Farooqui’ নামক এক্স অ্যাকাউন্টে গত ২১ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের শহর লাতুরে ঘটে যাওয়া এক ঘটনার দৃশ্য।

পাশাপাশি, ভারতীয় একাধিক (, ) এক্স-হ্যান্ডেলে প্রচারিত ভিডিওটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঘটনার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর নিশ্চিত হতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম ‘লোকমত’ নিউজে একই তারিখে অর্থাৎ গত ২১ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ভিডিওটি ভারতের মহারাষ্ট্রের লাতুরে ঘটা একটি ঘটনার দৃশ্য, যেখানে পূর্বের একটি বিবাদের জেরে একদল হামলাকারী একটি পরিবারের ওপর আক্রমণ করে।

সুতরাং, ভারতে পারিবারিক বিবাদের জেরে ঘটা এক ঘটনার ভিডিওকে রাজধানীর বসিলায় নারী-শিশুর ওপর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: