সম্প্রতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম “পাকা সড়ক খুড়ে ইটের সলিং বসানো নিয়ে যারা ট্রল করছেন তারা আসলে মূর্খ। ওই রাস্তা প্লেইন থাকায় “ওভার স্পিডিং” হতো। গাড়ির স্পিড নিয়ন্ত্রিত রাখতেই ইটের সলিং করা হয়েছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি শেখ রবিউল আলম করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।
পরবর্তীতে ফটোকার্ডটির বামপাশের উপরের দিকে দেখতে পাওয়া BENGALI STEAM লেখা সংবলিত লোগোটির সূত্র ধরে অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৬ জুন দুপুর ২ টা ২৩ মিনিটে প্রচারিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট (১, ২, ৩) পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ রবিউল আলমকে উদ্ধৃত করে পাকা সড়ক নির্মাণ প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bengali Steam Facebook Post


