২০২৪ সালের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

গত ২৪ জুন টিকটকে বাংলাভিশনের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে দাবি করা হচ্ছে, কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের ০৫ আগস্ট কারফিউ ভেঙে ছাত্র-জনতার বঙ্গভবনের দিকে আসার দৃশ্য।

শুরুতে আলোচিত ভিডিওটিতে বাংলা ভিশনের লোগো লক্ষ্য করা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি থেকে জানা যায়, ২০২৪ সালের ০৫ আগস্ট এক দফা দাবিতে ছাত্র-জনতা বঙ্গভবনের দিকে রওনা দেন। সেই সময় বাংলাভিশনের সাংবাদিক কাকলী ফুটওভার থেকে একটি লাইভ ভিডিও প্রচার করেন। সেই সময়কার ভিডিও এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা টাইমসের ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে ২০২৪ সালের ০৫ আগস্ট ঢাকা প্রবেশের বিভিন্ন রাস্তা দিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষ প্রবেশ করতে থাকে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে দেশে কারফিউ জারির কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৪ সালের ০৫ আগস্টের কারফিউ ভেঙে জনতার মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: