১৯৭১ সালের পূর্বে জন্মগ্রহণ করা নিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘আমার দুর্ভাগ্য আমি একাত্তরের আগে জন্মগ্রহণ করি নাই। তাহলে কখনোই ভারত ষড়যন্ত্র করে আমাদের প্রিয় পাকিস্তান ভাঙতে পারতো না’ শীর্ষক মন্তব্যটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবির করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি করেননি ব্যারিস্টার শাহরিয়ার কবির। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৮ জুন প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এছাড়াও, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ব্যারিস্টার শাহরিয়ার কবির ‘আমার দুর্ভাগ্য আমি একাত্তরের আগে জন্মগ্রহণ করি নাই। তাহলে কখনোই ভারত ষড়যন্ত্র করে আমাদের প্রিয় পাকিস্তান ভাঙতে পারতো না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bengali Steam: Facebook Post

