স্টার কাবাবে ক্রেতার ওপর হামলার ভিডিওকে বিএনপি নেতার বিল না দেওয়ার ঘটনা দাবিতে প্রচার 

সম্প্রতি, বিএনপি নেতা পরিচয় দিয়ে খাবারের বিল পরিশোধ না করে চলে যাওয়ার সময় রেস্টুরেন্টের স্টাফদের সাথে মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ০৭ মার্চ স্টার কাবাব রেস্টুরেন্টে গ্রাহকদের ওপর কর্মীদের হামলার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে গত ০৮ মার্চ ‘স্টার কাবাবে গ্রাহকদের ওপর কর্মীদের হামলা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিও ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকায় জনসন রোডে অবস্থিত স্টার হোটেলের একটি শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে গ্রাহকদের সঙ্গে কর্মীদের তর্ক বাঁধে। পরে এ তর্ক হাতাহাতিতে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে হোটেলের কর্মীদের কয়েকজনকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়।

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে, কোথাও কোনো বিএনপি নেতা বা কর্মী জড়িত থাকার তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, রেস্টুরেন্টের বিল পরিশোধ না করার কারণে বিএনপি নেতাকে মারধর দাবিতে স্টার কাবাবে ক্রেতার ওপর কর্মীর হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: