চীনা যুবকের অদ্ভুত জুতা পরে পানিতে হাঁটার এই ভিডিওটি এআই নির্মিত

সম্প্রতি, এক চীনা যুবক অদ্ভুত জুতা পরে পানিতে হাঁটছে দাবিতে কতিপয় গণমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়।

প্রতিদিনের বাংলাদেশ এর ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চীনা যুবকের অদ্ভুত জুতা পরে পানিতে হাঁটার দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি এই ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ViralPulse নামের একটি এক্স অ্যাকাউন্টে একই ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটি পর্যালোচনা করে এতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়।
তাই উক্ত ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা সেটি যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, চীনা যুবকের অদ্ভুত জুতা পরে পানিতে হাঁটার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- ViralPulse X Account Post
- Hive Detect
- Rumor Scanner’s Analysis

