নৌকার আদলে বাড়ি বানানোর অপরাধে গ্রেফতার দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত 

সম্প্রতি, নৌকার আদলে দোতলা বাড়ি বানানোর অপরাধে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে। এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন গ্রেফতার সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটি আসল হওয়ার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করলে এতে প্রদর্শিত মানুষের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য অনুযায়ী, আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে।

পাশাপাশি, আরেক এআই শনাক্তকরণ টুল হাইভ ডিটেক্টেও ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

সুতরাং, নৌকার আদলে দোতলা বাড়ি বানানোর অপরাধে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

  • AI Analysis 
  • Rumor Scanner’s Analysis
Share: