চলন্ত ট্রেনে জানালা দিয়ে প্রস্রাব দাবিতে সাজানো ভিডিও প্রচার   

সম্প্রতি, ‘চলন্ত ট্রেনে জানালা দিয়ে প্রস্রাব’ শীর্ষক দাবিতে একটি ভিডিও গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদন দেখুন: দৈনিক ইনকিলাব, বিডি২৪রিপোর্ট

অনুরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চলন্ত ট্রেনে জানালা দিয়ে প্রস্রাব দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি কনটেন্টকে বাস্তব ঘটনা দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Bharti Priyanka’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ০৯ জুন তারিখে একই ভিডিও প্রচার হতে দেখা যায়।

উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে ট্রেনে একই ব্যক্তিদের অনুরূপ একাধিক (, , ) ভিডিওর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এছাড়া, উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পরিচিতি অংশ পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি মূলত ভারত (Account based in India) থেকে পরিচালিত হচ্ছে।

অর্থাৎ, আলোচিত ব্যক্তিরা অভিনয়ের মাধ্যমে কনটেন্ট বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, অভিনয়ের মাধ্যমে তৈরি একটি সাজানো ভিডিওকে চলন্ত ট্রেনে জানালা দিয়ে প্রস্রাব করার বাস্তব দৃশ্য দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: