২০ জুন ঢাকায় মিছিলের ছবি দাবিতে চট্টগ্রামে ছাত্রলীগের পুরোনো মিছিলের দৃশ্য প্রচার

আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে দলটির তৎপড়তা দেখা গেছে। বিষয়টিকে কেন্দ্র করে, গত ২০ জুন আওয়ামী লীগপন্থি বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে রাজধানী ঢাকায় দলটির মিছিলের দৃশ্য দাবিতে তিনটি ছবি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো ২০ জুন ঢাকায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ১ জুন চট্টগ্রামে ছাত্রলীগের পুরোনো মিছিলের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি চট্টগ্রামের ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য।

পরবর্তীতে কালের কণ্ঠের ফেসবুক পেজেও একই দিনে একই ভিডিও প্রচার করে এটিকে চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের দৃশ্য বলে উল্লেখ করা হয়।

তবে প্রচারিত ছবিগুলোতে মিছিলকারীদের হাতে থাকা ব্যানারের লেখাগুলো বিক্ষিপ্তভাবে দেখা যায় এবং ব্যক্তিদের চেহারাতেও এআইজনিত ছাপ লক্ষ্য করা যায়। গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির ‘ভেরিফাই এআই’ ফিচার ব্যবহার করে দেখা যায়, ছবিগুলো গুগলের এআই টুল দিয়ে তৈরি বা সম্পাদিত। এতে প্রতীয়মান হয়, চট্টগ্রামের মিছিলের ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র এনহ্যান্স করতে এআই ব্যবহার করা হয়েছে।


সুতরাং, গত ০১ জুন চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের পুরোনো ভিডিওর দৃশ্যকে ২০ জুন ঢাকায় মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: