মনিরুল হক চৌধুরীর হিজাব সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দাবিতে ভিন্ন কর্মসূচির পুরোনো ভিডিও প্রচার

জাতীয় সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাবসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে গত ১৪ জুন (রবিবার) রাতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাব সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করলেও প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, মিটফোর্ডে বর্বোরোচিত হত্যাকাণ্ডসহ সারাদেশে ‘চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার’ প্রতিবাদে ২০২৫ সালের জুলাই মাসে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Chhatrashibir Ctg City South’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশন অনুযায়ী, এটি সারাদেশে ‘চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের’ প্রতিবাদে ২০২৫ সালের ১২ জুলাই চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য।

ঐ সময়ে উক্ত বিক্ষোভ মিছিলের বিষয়ে দৈনিক নয়া দিগন্ত-এর ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, সংসদ অধিবেশনে সম্প্রতি বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর হিজাবসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল করলেও প্রচারিত এই ভিডিওটি উক্ত ঘটনার নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৫ সালের একটি ভিন্ন ইস্যুতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি মনিরুল হক চৌধুরীর হিজাবসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: