সম্প্রতি, “ভারতকে দুই টুকরা করে মুসলমানদের জন্য আলাদা ভুমি করা প্রয়োজন যাতে শান্তিতে মুসলিমরা বসবাস করতে পারে” শীর্ষক মন্তব্য ইরানের সেনাপ্রধান আমির হাতেমি করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারত বিভক্ত করা নিয়ে ইরানের সেনাপ্রধান আমির হাতেমি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ইরানের মত একটি দেশের সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মত একটি দেশকে নিয়ে এমন কোনো মন্তব্য প্রকাশ্যে করলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইরান, ভারত কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেই এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ইরানের সেনাপ্রধান আমির হাতেমি “ভারতকে দুই টুকরা করে মুসলমানদের জন্য আলাদা ভুমি করা প্রয়োজন যাতে শান্তিতে মুসলিমরা বসবাস করতে পারে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner Analysis


