‘গ্রামীণ ব্যাংকের ইট খুলে ৩২ নম্বর পুনর্নির্মাণ করে হবে’ বলে মন্তব্য করেননি রোকেয়া প্রাচী

সম্প্রতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী “গ্রামীণ ব্যাংকের ইট খুলে, ৩২ নম্বর পুনর্নির্মাণ করা হবে।” শীর্ষক একটি মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “গ্রামীণ ব্যাংকের ইট খুলে, ৩২ নম্বর পুনর্নির্মাণ করা হবে” শীর্ষক মন্তব্য করেনি রোকেয়া প্রাচী। বরং, কোনো তথ্য প্রচার ছাড়াই আলোচিত দাবিটি তার নামে প্রচার করা হচ্ছে।

গ্রামীণ ব্যাংক এবং ধানমন্ডি-৩২ নিয়ে রোকেয়া প্রাচী এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। রোকেয়া প্রাচীর ফেসবুক অ্যাকাউন্টেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

রোকেয়া প্রাচী বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিভিন্ন অনলাইন টকশোতে সঞ্চালনা করেন।

এমতাবস্থায় রোকেয়া প্রাচী এমন মন্তব্য করলে তা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার করতো। কিন্তু, অনুসন্ধানে এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি। বিপরীতে আওয়ামী লীগের নেতা ও আওয়ামী এ-টিমের উদ্যোক্তা সুশান্ত দাস গুপ্ত তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, রোকেয়া প্রাচী এমন কোনো মন্তব্য করেননি।

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি ভিত্তিহীন।

সুতরাং, রোকেয়া প্রাচী “গ্রামীণ ব্যাংকের ইট খুলে, ৩২ নম্বর পুনর্নির্মাণ করা হবে।” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: