লন্ডন এয়ারপোর্টে হাসনাত আব্দুল্লাহকে ছাত্রলীগের গালাগালির দৃশ্য দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

গত ১২ জুন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লন্ডন সফরে যান। এরই প্রেক্ষিতে, ‘লন্ডন এয়ারপোর্টে জংগি হাসনাত আব্দুল্লাহকে ছাত্রলীগের লাল অভ্যর্থনা’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে শোনা যায়, হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লন্ডন এয়ারপোর্টে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে গালিগালাজ বা হট্টগোলের এই ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, মূল ভিডিওর আসল অডিও পরিবর্তন করে ভিন্ন অডিও সংযোজনের মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে ‘2A News’ নামক ফেসবুক পেজ থেকে গত ১২ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওতে হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কাউকে গালাগালি করতে শোনা যায়নি।

এছাড়া, একই দিনে ‘NCP UK Alliance’ নামক একটি ফেসবুক পেজ থেকে হাসনাত আব্দুল্লাহ লন্ডনের এয়ারপোর্টে যাওয়ার পরের ০৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোনো হট্টগোল বা গালাগালির করতে নয় বরং, হাসনাত আব্দুল্লাহকে ফুল দিয়ে বরণ করতে দেখা যায়।

অর্থাৎ, মূল ভিডিওর সাথে গালাগালির ভিন্ন অডিওটি আলাদাভাবে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অক্সফোর্ডে বিতর্ক অনুষ্ঠানে যাওয়ার পথে আজ (১৫ জুন) হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেয় ও গালাগালি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সুতরাং, লন্ডন এয়ারপোর্টে হাসনাত আব্দুল্লাহকে ছাত্রলীগের গালাগালির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: