সম্প্রতি, বাংলাদেশে এক পথচারী নারীর দুইজন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীর কবলে পড়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি। প্রকৃতপক্ষে, ভারতের উত্তরপ্রদেশে দুই ছিনতাইকারীকে একজন নারীর প্রতিহত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম NDTV-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত একটি ভিডিও ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্ট থেকে জানা যায়, ভিডিও ফুটেজের ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে। এ ঘটনায় দুজন ছিনতাইকারীকে সাহসিকতার সাথে মোকাবেলা করার জন্য ওই নারীকে পুলিশের পক্ষ থেকে সম্মানিত করা হয়।
পরবর্তীতে, এ বিষয়ে আরেকটি ভারতীয় গণমাধ্যম Asianet News-এর ওয়েবসাইটে গত ২০ মে প্রকাশিত প্রতিবেদন থেকে জানায় যায়, ঘটনাটি গত ০৬ মে ভারতের উত্তরপ্রদেশের ইটাহ শহরে ঘটেছে। ভিডিওতে থাকা ওই নারীর নাম অনিতা চৌহান।
সুতরাং, বাংলাদেশে ছিনতাইয়ের দৃশ্য দাবিতে ভারতের উত্তর প্রদেশে ঘটা ছিনতাইচেষ্টার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


