ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদল সভাপতিকে জুতা পেটার ভুয়া দাবি প্রচার 

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘TAHMID’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি সংযুক্ত করে দাবি প্রচার করা হয়েছে, ‘ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদলের সর্বোচ্চ নেতা রাকিবকে জুতা পেটা।’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জুতা পেটা করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই দাবি প্রচার করে হয়েছে।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে ‘TAHMID’ নামক উক্ত টিকটক অ্যাকাউন্টটিতেই আলোচিত দাবিটির সূত্রপাত দেখা যায়। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে অ্যাকাউন্টটিতে পোস্ট হওয়া আরো নানা পোস্টে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি‘র আদলে লেখা ‘Jamuma tv’ নামক টেক্সটের সংযুক্তি পাওয়া যায়। পাশাপাশি, যমুনা টিভি’র লোগোর আদলে তৈরি ‘Jamuma TV’ নামক লোগো অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে পাওয়া যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ছাত্রদল সভাপতির সাথে এরূপ কোনো ঘটনা ঘটলে তা মূলধারার সংবাদমাধ্যম সূত্রে জানা যেত।

সুতরাং, ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে জুতা পেটা করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: