সম্প্রতি, এক মোটরসাইকেল আরোহী একজন মুসলমান নারীর হিজাব টান দিয়ে তাকে নিপীড়ন করার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই৷ প্রকৃতপক্ষে, ২০১৮ সালে ইয়েমেনে এক নারীর কাঁধ ব্যাগ ছিনতাইয়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আরব গণমাধ্যম Al Arabiya এর ওয়েবসাইটে ২০১৮ সালের ০৬ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটি ইয়েমেনের রাজধানী সানার হুতি নিয়ন্ত্রিত এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের দৃশ্য। মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী সজোরে ব্যাগ টান দেওয়ার ফলে ওই নারী রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহন হন।
পরবর্তীতে, এ বিষয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, মুসলমান নারীর হিজাব টেনে নিপীড়ন দাবিতে ইয়েমেনে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


