বাংলাদেশ সীমান্তে বিএসএফের অবস্থান নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি নেপালের নির্বাচনী মহড়ার

সম্প্রতি,বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবস্থান নেওয়ার দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ছবিটি বাংলাদেশ সীমান্তে বিএসএফের অবস্থান নেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি নেপালের যৌথ বাহিনীর একটি নির্বাচনী মহড়ার ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে নেপালের গণমাধ্যম এটিভি নিউজের ফেসবুক পেজে গত ১১ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর একটি ফ্রেমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি নেপালের নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর মহড়ার।
এছাড়াও ভিডিওটি একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে আরও অনুসন্ধানে নেপালের থানাহু ডিস্ট্রিক্ট পুলিশের ফেসবুক পেজে গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ঘটনার ভিন্ন ফ্রেমের ছবিযুক্ত একটি পোস্ট থেকে জানা যায়, নেপালের সংসদীয় নির্বাচনের আগে আয়োজিত ওই মহড়া ও নিরাপত্তা অনুশীলনে নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা অংশ নেন। নির্বাচন প্রক্রিয়া চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে এই অনুশীলনের আয়োজন করা হয়েছিল।
সুতরাং, নেপালের যৌথ বাহিনীর নির্বাচনী মহড়ার ছবিকে বাংলাদেশ সীমান্তে বিএসএফের অবস্থান নেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Atv News – Facebook Post
- District Police Office, Tanahu – Facebook Post

