নরওয়ের হেনিংসভেয়ার স্টেডিয়ামকে নেদারল্যান্ডসের স্টেডিয়াম দাবিতে প্রচার 

সম্প্রতি, দ্বীপের একটি স্টেডিয়ামের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি নেদারল্যান্ডসের একটি স্টেডিয়াম।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্বীপে অবস্থিত স্টেডিয়ামটি নেদারল্যান্ডসের নয় বরং, এটি নরওয়ের হেনিংসভেয়ার স্টেডিয়ামের ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবির সাথে যুক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে ‘Spectacular Norway’ লেখা রয়েছে।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘Spectacular Norway’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ জুন প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে। 

পোস্টে লেখা রয়েছে, Let’s go, Norway.

আরও অনুসন্ধানে Getty Images এর ওয়েবসাইটে উক্ত স্টেডিয়ামটির একাধিক ছবি পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, এই স্টেডিয়ামের নাম ‘হেনিংসভেয়ার স্টেডিয়াম’।

খেলাধুলা ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম মোনাকো ট্রিবিউন এর ওয়েবসাইটে গত বছরের ১২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি নরওয়ের লোফোটেন দীপপুঞ্জে অবস্থিত একটি স্টেডিয়াম।

পাশাপাশি, জিও লোকেশন বিশ্লেষণ করেও আলোচিত স্টেডিয়ামটি নরওয়ের হেনিংসভেয়ার স্টেডিয়াম।

সুতরাং, নরওয়ের হেনিংসভেয়ার স্টেডিয়ামকে নেদারল্যান্ডসের স্টেডিয়াম দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: