বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নুরুল হক নুরের বক্তব্য দেওয়ার ভিডিওটি ২০২০ সালের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজপথে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ইন্টারনেচে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নুরুল হক নুরের বক্তব্য দেওয়ার এই ভিডিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ০৪ ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুই মাদ্রাসাছাত্র। এই ঘটনায় অভিযুক্তদের বিচার ও বিভাগীয় তদন্তের দাবিতে ০৮ ডিসেম্বরের মানববন্ধন নুরুল হক নুরের বক্তব্য দেওয়ার ভিডিও এটি।

বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতো রাজনীতিবিদ যদি সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বক্তব্য রাখেন তাহলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নুরুল হক নুরের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে ‘News1 Tv’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ০৮ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে নুরুল হক নুরের বক্তব্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে মুখ খুললেন নুরুল হক নুর।

এই সূত্র ধরে অনুসন্ধানে নিউজবাংলা২৪ এর ওয়েবসাইটে ২০২০ সালের ০৮ ডিসেম্বর “বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: তদন্ত চান নুর” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ০৪ ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুই মাদ্রাসাছাত্র। উক্ত ঘটনায় অভিযুক্তদের বিচার ও বিভাগীয় তদন্তের দাবিতে ২০২০ সালের ০৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন করেছিলেন নুরুল হক নুর।

তখন একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল জাগোনিউজ২৪ ও।

সুতরাং, ২০২০ সালের ডিসেম্বরে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নুরুল হক নুরের দেওয়া বক্তব্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: