সামান্তা শারমিনের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটির প্রকৃত বক্তা সিনথিয়া জাহিন আয়েশা

সম্প্রতি ডাকসুর উদ্যোগে Countering Gender Based Online Hate Speech in Bangladesh শীর্ষক গোলটেবিল বৈঠক প্রোগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের বক্তব্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন ফেসবুক, টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে যে নারীকে বক্তব্য দিতে দেখা গেছে তিনি সামান্তা শারমিন নন। প্রকৃতপক্ষে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিনথিয়া জাহিন আয়েশা।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজের একটি ভিডিওতে একই অনুষ্ঠানে একই নারীকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, সাইবার বুলিং নিয়ে সিনথিয়া জাহেন আয়েশার বক্তব্যের ভিডিও এটি।
সিনথিয়া জাহিন আয়েশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী। তিনি তার ফেসবুক প্রোফাইলেও এই ভিডিওটি শেয়ার করেছেন।
ডাকসুর ফেসবুক পেজে দেওয়া Countering Gender Based Online Hate Speech in Bangladesh শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া অতিথিদের তালিকায় সিনথিয়া জাহিন আয়েশার নাম রয়েছে। তবে সেখানে সামান্তা শারমিনের নাম ছিল না।
সুতরাং, সিনথিয়া জাহিন আয়েশার দেওয়া বক্তব্যকে সামান্তা শারমিনের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Times: Facebook Video

