ঝড়ে উড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবতী স্ত্রীর স্বামীকে টেনে ধরার ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ঝড়ে উড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবতী বউ স্বামীকে টেনে ধরার একটি ভিডিও গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন: বিডি২৪রিপোর্ট, বাংলাদেশ টাইমস

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঝড়ে উড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবতী বউ স্বামীকে টেনে ধরার ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির সত্যতার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর Hive Detect দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.৬ শতাংশ

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়।

সুতরাং, ঝড়ে উড়ে যাওয়ার সময় স্বাস্থ্যবতী বউ স্বামীকে টেনে ধরার ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: