গত ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি হ্যাটট্রিক করে। উক্ত ম্যাচে মেসি হ্যাটট্রিক করায় তাকে শ্রদ্ধা জানিয়ে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক মেসির টি-শার্ট পরেছেন দাবিতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভার্জিল ভ্যান ডাইকের মেসির জার্সি পরিহিত ছবিটি বাস্তব নয় বরং, ভ্যান ডাইকের ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
আলজেরিয়ার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করায় তাকে শ্রদ্ধা জানাতে ভার্জিল ভ্যান ডাইক মেসির জার্সি পরলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ভার্জিল ভ্যান ডাইকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১০ জুন আটটি ছবি যুক্ত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ছবির ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে থাকা ছবি, জুতা, হাত ও পায়ের মুভমেন্টের সাথে আলোচিত ছবিতে থাকা এই উপাদানগুলোর মিল রয়েছে।

তবে, এই ছবিতে ভ্যান ডাইককে মেসির জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়নি।
অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আলজেরিয়ার বিপক্ষে মেসি হ্যাটট্রিক করায় তাকে শ্রদ্ধা জানিয়ে ভার্জিল ভ্যান ডাইক মেসির জার্সি পরেছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Virgil van Dijk- Instagram Post


