সম্প্রতি, “আলহামদুলিল্লাহ আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ১৪ ডিসেম্বর উপলক্ষে ভাষণ পেশ করেন ১৪/১২/২০২৫ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়াবেন ইনশাআল্লাহ” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১০ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেখ হাসিনার ভাষণ দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার।
এ বিষয়ে অনুসন্ধানে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ স্মরণে আয়োজিত আলোচনা সভা।’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ ঘন্টা ৩৩ মিনিট অংশ থেকে ১ ঘন্টা ৪০ মিনিট অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, ২০২২ সালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেখ হাসিনার ভাষণের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Awami League Official – শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ স্মরণে আয়োজিত আলোচনা সভা।
- bdnews24.com – আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে না: শেখ হাসিনা


