আর্জেন্টিনা দলের হাতে বাংলাদেশের পতাকা দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি

২০২৬ ফিফা বিশ্বকাপে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে দলটি। এরই প্রেক্ষিতে, ‘ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির পোস্ট দেখুন ফেসবুক, ইউটিউবটিকটকে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, বাংলাদেশের পতাকাটি খেলোয়াড়দের হাতে অস্বাভাবিকভাবে বসানো মনে হচ্ছে। পতাকা ধরে থাকা হাত ও আঙুলের অবস্থান কিছুটা অসামঞ্জস্যপূর্ণ। পতাকার ভাঁজ, আলো-ছায়া ও খেলোয়াড়দের শরীরের সঙ্গে এর সংযোগ পুরোপুরি স্বাভাবিক দেখায় না।

পরবর্তীতে, ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল জেমিনি এআই দিয়ে বিশ্লেষণ করলে এটি গুগল এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়।

সুতরাং, ফাইনালে উঠেই বাংলাদেশের পতাকা হাতে আর্জেন্টিনা দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: