ভারতের সীমান্তে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্যাংক মোতায়েন করেছে দাবিতে সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবি প্রচার

সম্প্রতি, ভারত থেকে বাংলাদেশে পুশইন করা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের সাথে বিজিবির উত্তেজনা বিরাজ করছে।
এরই প্রেক্ষিতে, #BREAKING: Just in, large number of Bangladeshi tanks were spotted going towards the Indian border. On the push-in issue, the Bangladesh Army appears to be deploying tanks near the Indian border as part of a psychological strategy to maintain a position of strength.” অর্থাৎ, পুশইন ইস্যুতে বাংলাদেশ ভারতের সীমান্তে বিপুল সংখ্যক ট্যাংক মোতায়েন করেছে দাবিতে একটি ছবি বেশ কয়েকবছর আগে থেকেই ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
একই দাবিতে উক্ত ছবি ২০২৪ সালেও প্রচার হতে দেখা যায়। দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের কিংবা ভারতের সীমান্তে বাংলাদেশের ট্যাংক মোতায়েনের নয় বরং, সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৮ সালের “শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় বাংলাদেশ ৫৭তম” শীর্ষক শিরোনামে শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

প্রতিবেদনে সংযুক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, এটি সামরিক বাহিনীর কুচকাওয়াজের দৃশ্যের পুরোনো ছবি।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও আলোচিত ছবিটি ভারতের সীমান্তে বাংলাদেশের ট্যাংকের আগ্রাসন দাবিতে প্রচার করা হলে সেটি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরোনো ছবি ভারতীয় সীমান্তে বাংলাদেশের ট্যাংক মোতায়েন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo- শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় বাংলাদেশ ৫৭তম

