তারেক রহমানের সরকারের সময়ে ব্যক্তিকে মারধরের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো 

সম্প্রতি, ‘তারেক রহমানের বাংলাদেশে আপনাকে স্বাগতম’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, গত ১১ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ Morning Times এর ফেসবুক পেজে গত ১১ জানুয়ারি ‘শিক্ষকের উপর কমরেড এম এ সামাদের হা’ম’লা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

Morning Times এর পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, হামলাকারী ব্যক্তির নাম কমরেড এম এ সামাদ।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে এম এ সামাদের ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। এম এ সামাদ গত ১২ জানুয়ারি প্রচারিত আলোচিত ভিডিওটি যুক্ত করে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে এম এ সামাদ ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। সেখানে তিনি বলেন, গত ১১ জানুয়ারি তার দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) একটি সমাবেশ করছিলেন। তখন মারধরের শিকার বৃদ্ধ সমাবেশে বাঁধা প্রদান করেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকেন। পরবর্তীতে মেজাজ হারিয়ে এম এ সামাদ সেই বৃদ্ধকে মারধর করেন। উক্ত ঘটনার জন্য তিনি দুঃখপ্রকাশও করেছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি।

পূর্বেও ভিন্ন দাবিতে ভিডিওটি প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, গত জানুয়ারিতে কমিউনিস্ট পার্টির সভাপতি কর্তৃক ব্যক্তিকে মারধরের ভিডিওকে তারেক রহমানের সরকারের সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: