কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 

সম্প্রতি, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৩ সালের অক্টোবর মাসে থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে; যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নির্নাচনী প্রচারণার মিছিল। 

অনুসন্ধানে MD Dulal নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ২০ অক্টোবর প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওর স্লোগান এবং ক্যাপশন বিশ্লেষণ করে জানা যায়, কুমিল্লার আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের নির্বাচনী প্রচারণার মিছিল এটি।

এরপর অনুসন্ধানে কালবেলার ওয়েবসাইটে ২০২৪ সালের ০৫ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। পরবর্তীতে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

অর্থাৎ, ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কালে নির্বাচনী প্রচারণার।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের মিছিলে হওয়া সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালের নির্বাচনী প্রচারণার ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: