ঈদ উপলক্ষে সকল মোবাইল সিমে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে সরকার – এমন একটি দাবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সংক্রান্ত পোস্টগুলোর কমেন্টে উক্ত অফার সংক্রান্ত একটি ওয়েবসাইট লিংকও যুক্ত করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঈদ উপলক্ষে সরকার কর্তৃক ৩০ জিবি ফ্রি ইন্টারনেট অফার প্রদানের লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ৩০ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া সাইট তৈরি করে উক্ত অফার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার উক্ত অফার সংক্রান্ত ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে। প্রচারিত লিংকে প্রবেশ করলে প্রথমেই বিনামূল্যে ইন্টারনেট পাওয়ার জন্য ‘অফারটি গ্রহণ করুন’ নামে একটি অপশন দেখা যায়।

উক্ত লিংকে ক্লিক করলে একটি ইনভ্যালিড ইউআরএল খুলে, যাতে দাবি সংক্রান্ত কোনো তথ্য বা অফারের বিষয় উল্লেখ নেই।
পরবর্তী অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে এমন কোনো অফার ঘোষণার তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এ ধরনের প্রতারণামূলক লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ডাটা চুরি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার নজির রয়েছে।
সুতরাং, ঈদ উপলক্ষে সরকার কর্তৃক বিনামূল্যে ৩০ জিবি ইন্টারনেট প্রদানের ক্যাম্পেইন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis


