ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের দাবিতে একই নামের ভিন্ন ব্যক্তির ছবি প্রচার

সম্প্রতি, “২৪ ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।” শীর্ষক একটি মন্তব্য ইনকিলাব মঞ্চের সাধারণত সম্পাদক আবদুল্লাহ আল জাবের করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারে জাবের দাবিতে এক ব্যক্তির ছবিও যুক্ত থাকতে দেখা যায়।

গণমাধ্যমের প্রচারিত পোস্ট দেখুন স্টার নিউজ (ফেসবুক)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবেরের নয় এবং তার পদবী সাধারণ সম্পাদকও নয়। প্রকৃতপক্ষে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের দাবিতে অনলাইন অ্যাক্টিভিস্ট আবদুল্লাহ আল জাবেরের ছবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আলেচিত মন্তব্যটি করেছেন। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ছবির মিল পাওয়া যায়নি।

পরবর্তীতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক অ্যাকাউন্টে থাকা ছবির সাথে প্রচারিত ডিজিটাল ব্যানারে থাকা ব্যক্তির ছবির মিল পাওয়া যায়নি।  

অনুসন্ধানে জানা যায়, ডিজিটাল ব্যানারে যুক্ত ছবির ব্যক্তি অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল জাবের

অর্থাৎ, দুইজন ব্যক্তির নামের মিল থাকায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সুতরাং, ভিন্ন ব্যক্তিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: