এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে আব্দুন নূর তুষারের নামে ভুয়া মন্তব্য

গত ৬ জুলাই সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘বো’মা ফাটলে সবাইকে দৌড়াদৌড়ি করতে হয়। এটলিস্ট ভয় পেতে হয়। আজ ফারুকী থাকলে এই ভুল হতোনা, সিনেমাটিক দৃশ্যও ভালো হতো। এ্যাকটিং খুবই বাজে হয়েছে। আরও রিহার্সেল দরকার।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আব্দুন নূর তুষার এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত আব্দুন নূর তুষার এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজে গত ৭ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Bengali Steam’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে আব্দুন নূর তুষারের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: