‘তারেক রহমানের পা ধোয়া পানিটাও মধুর চেয়েও মিষ্টি’ বলে মন্তব্য করেননি ছাত্রদল নেতা আবিদুল

গত ০৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত করে এবং তার ছবি ব্যবহার করে ‘কি বলবো ভাই, তারেক রহমানের পা ধোয়া পানিটাও মধুর চেয়েও মিষ্টি’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি আবিদুল ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে মন্তব্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম বা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো উৎসেও এ দাবির সমর্থনে কোনো সংবাদ বা তথ্য মেলেনি।
আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আবিদুল ইসলাম ‘কি বলবো ভাই, তারেক রহমানের পা ধোয়া পানিটাও মধুর চাইতে মিষ্টি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Abidul Islam Khan – Facebook Page
- Rumor Scanner Analysis

