তারেক রহমান ও খামেনিকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত করে “খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা।” শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হয়।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান “খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা” শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আবিদুল ইসলাম খানের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে, আলোচিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। আবিদুল ইসলামের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি।

এছাড়া, আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমান ও আয়াতুল্লাহ খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলামকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: