গতকাল ৬ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। সম্প্রতি, ‘ব্যক্তিগত মুহূর্তের’ দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি নুসরাত তাবাসসুমের নয়; বরং এটি অন্য এক যুগলের ভিডিও।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, অন্তত ২০২৫ সাল থেকে বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইটে একই ভিডিওর স্পষ্ট সংস্করণ পাওয়া যায়। ওইসব সংস্করণে নারী-পুরুষের চেহারা পরিষ্কারভাবে দেখা যায়। ভিডিওতে থাকা নারীর চেহারার সঙ্গে নুসরাত তাবাসসুমের চেহারার তুলনা করলে একাধিক বৈশিষ্ট্যে অমিল লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোর আপত্তিকর ও অনুপযুক্ত কনটেন্টের কারণে প্রতিবেদনে এসব সূত্রের হাইপারলিংক সংযুক্ত করা থেকে সচেতনভাবে বিরত থেকেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, অন্য এক যুগলের ভিডিওকে নুসরাত তাবাসসুমের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Hidden Source (Adult Website)


