জামায়াতে ইসলামী আল্লাহর ভয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না শীর্ষক মন্তব্য করেননি সাখাওয়াত হোসেন 

সম্প্রতি, নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে ‘১৭ বছর পর জামাত ইসলামের সমাবেশ দেখে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি তাদের দ্বারা আর যাই কিছু হোক চাঁদাবাজি সন্ত্রাসী হবে না কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আছে।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৪৬ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না কারণ তাদের মধ্যে আল্লাহভীতি আছে বলে মন্তব্য করেননি ড. এম সাখাওয়াত হোসেন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে সাখাওয়াত হোসেন এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সাখাওয়াত হোসেনের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

সুতরাং, জামায়াতে ইসলামীকে জড়িয়ে সাখাওয়াত হোসেনের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  •  Rumor Scanner’s analysis

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: