গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশ রাজাকারের হাতে যাবে শীর্ষক মন্তব্য করেননি আফরোজা আব্বাস

সম্প্রতি ‘গণভোটে “হ্যাঁ” দিলে দেশ চলে যাবে রাজাকারের হাতে- আফরোজা আব্বাস’ শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান বিষয়ে আফরোজা আব্বাস আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘janata tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’ নামক ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যম (, ) সূত্রে জানা যায়, এটি ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া মাগুরার শিশুটির পরিবারের সঙ্গে ২০২৫ সালের ১৪ মার্চ সকালে দেখা করার পর সাংবাদিকদের সাথে আফরোজা আব্বাসের কথা বলার দৃশ্য। উল্লিখিত বক্তব্যে তিনি আসন্ন গণভোট কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য করেননি৷

অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে প্রচারিত মন্তব্যটির কোনো সম্পর্ক নেই।

সুতরাং, আফরোজা আব্বাস ‘গণভোটে “হ্যাঁ” দিলে দেশ চলে যাবে রাজাকারের হাতে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: