সাম্প্রদায়িক অপপ্রচারে ব্যবহৃত হচ্ছে এআই দিয়ে সম্পাদিত ছবি

সম্প্রতি, ‘হিন্দু ছেলের হাতের চুমু খাচ্ছে আমাদের তথাকথিত হিজাবি মুসলিম মেয়ে’ শিরোনামে কয়েকটি ছবি দিয়ে তৈরি একটি কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, হিজাব পরিহিত এক তরুণী এক তরুণের হাতে চুমু খাচ্ছে। তরুণটির হাতে একটি ঘড়ি এবং মৌলি বা কালাভা (হিন্দুধর্মে ব্যবহৃত সুতো) দেখা যাচ্ছে। ওই সুতোর ভিত্তিতেই ছেলেটিকে হিন্দু ধর্মাবলম্বী দাবি করে পোস্টগুলো প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, ইউটিউব

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদিত। ছবিগুলো মূলত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্র। ভিডিওতে ছেলেটির হাতে শুধু একটি ঘড়ি দেখা যায়। মূল ভিডিও থেকে স্থিরচিত্র নিয়ে এআই দিয়ে সম্পাদনা করে তার হাতে মৌলি বা কালাভা যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘JINIA’ নামের একটি টিকটক প্রোফাইলে গত ২৩ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে। তবে ভিডিওতে ছেলেটির হাতে কেবল একটি ঘড়ি দেখা যায়, সেখানে কোনো মৌলি বা কালাভা নেই।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো গুগলের জেনারেটিভ এআই মডেল জেমিনিতে পরীক্ষা করা হয়। জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটির পুরোটা বা অধিকাংশ অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। গুগল তাদের এআই টুল দিয়ে তৈরি কনটেন্টে একটি ডিজিটাল জলছাপ যুক্ত করে, যার মাধ্যমে এ ধরনের কনটেন্ট পরবর্তীতে শনাক্ত করা সম্ভব হয়।

সুতরাং, হিজাব পরিহিত নারী হিন্দু ছেলের হাতে চুমু খাচ্ছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই দিয়ে সম্পাদিত। 

তথ্যসূত্র

Share: