কোরআন বহনকারী জাহাজের দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জাহাজের ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে ‘কোরআন বহনকারি জাহাজ। আমিন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি রিভার্স সার্চ করলে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির পারিপার্শ্বিক অবস্থায় অসামঞ্জস্যতা দেখা যায়। এ ধরনের অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিতে লক্ষ্য করা যায়।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ছবিটি SynthID দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

সুতরাং, ‘কোরআন বহনকারী জাহাজ’ দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis

Synthid

Share: