বাচ্চা বানর মোবাইল নিলে মা বানর কর্তৃক ফিরিয়ে দেওয়ার ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ছোট্ট বাচ্চা বানর এক পর্যটকের মোবাইল ছিনিয়ে নেয় সাথে সাথে এক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নির্দেশে মা বানর সেই বাচ্চা বানরের কাছ থেকে মোবাইলটি নিয়ে পর্যটককে ফিরিয়ে দেওয়ার একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশের গণমাধ্যমের ফেসবুক পেজ থেকে প্রচারিত পোস্ট দেখুন: রূপালী বাংলাদেশ, এশিয়ান টিভি

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

উক্ত ভিডিওটিতে স্থান বা ঘটনা সম্পর্কে বিস্তারিত না বললেও অনেকেই ভিডিওটি বাস্তব ভেবে মন্তব্য করতে দেখা যায়।

উক্ত ভিডিওটিতে স্থান বা ঘটনা সম্পর্কে বিস্তারিত না বললেও অনেকেই ভিডিওটি বাস্তব ভেবে মন্তব্য করতে দেখা যায়। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, ভারতের উত্তরাখণ্ড প্রদেশ পুলিশ অভিভাবকত্ব বা পেরেন্টিং (parenting) এর ক্যাম্পেইনের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় উক্ত ভিডিওটি প্রচার করে; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে উক্ত ভিডিওতে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেই ঘটনা সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এর সত্যতার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম মিন্ট এর ওয়েবসাইটে গত ২৫ জুন “क्या आप अपने बच्चे के लिए सही रोल मॉडल हैं? उत्तराखंड पुलिस के वीडियो से लें ये बड़ी सीख” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ভিডিওটি ভারতের উত্তরাখণ্ড পুলিশ কর্তৃক তাদের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তবে, মিন্ট ধারণা করেছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে উত্তরাখণ্ড পুলিশের এক্স অ্যাকাউন্টে গত ২৪ জুন সন্ধ্যা ০৬টা ০৭ মিনিটে উক্ত ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এটি একটি পেরেন্টিং ভিডিও।

এরপর আলোচিত ভিডিওটি এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯.৬ শতাংশ

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়।

সুতরাং, বাচ্চা বানর মোবাইল নিলে মা বানর কর্তৃক ফিরিয়ে দেওয়ার ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: