মাওলানা মামুনুল হকের মিছিলের দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার

সম্প্রতি, ১১ দলীয় জোটের মনোনীত ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মিছিলের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাওলানা মামুনুল হকের মিছিলের ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ছবিটির বাস্তব দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি প্রায় শতভাগ এআই।

পাশাপাশি, রিউমর স্ক্যানারের বিশ্লেষণে– মিছিলের নেতৃত্বে থাকা মামুনুল হকের হাতের আঙুল, মিছিলের সামনে থাকা ব্যানারের লেখা এবং মানুষের মুখমণ্ডল ও শারীরিক গঠনেও অসঙ্গতি পরিলক্ষিত হয়।

সুতরাং, মামুনুল হকের মিছিলের ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis
- Rumor Scanner’s Own Analysis

