ভোলা মডেল থানায় সাওদা সুমির হাতকড়া পরিহিত অবস্থার ছবিটি এআই-জেনারেটেড

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গত ০৫ এপ্রিল ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সাওদা সুমিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরেরদিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর আজ (০৭ এপ্রিল) দুপুরে তিনি জামিন পান।
এরই প্রেক্ষিতে, সাওদা সুমির হাতকড়া পরিহিত অবস্থার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়া, উক্ত ছবিটি পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং ডাকসু নেতা এবি জুবায়েরকেও পোস্ট দিতে দেখা যায়।
এমনকি উক্ত ছবিটি চ্যানেল২৪, মিরর নিউজ, রূপালী বাংলাদেশ এর মত গণমাধ্যমেও প্রচার করা হয়েছে এবং স্টার নিউজ উক্ত ছবিটি প্রথমে ওয়েবসাইটে প্রকাশ করলেও পরবর্তীতে তা সরিয়ে নেয়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভোলা মডেল থানায় বিবি সাওদা সুমির হাতকড়া পরিহিত অবস্থার ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে সাওদা সুমি গ্রেপ্তার হওয়ার পর আলোচিত ছবিটি তোলার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, সাওদা সুমির হাতকড়া পরিহিত অবস্থার ছবিটি এআই-জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis

