কুমিল্লা- ৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাং জিন গ্রুপের কর্ণধার নাছিমুল আলম চৌধুরী নজরুল গত ৩০ ডিসেম্বর ঢাকার বনানীর হেলমেট টাওয়ার থেকে গ্রেফতার হন। এরপর গত ৩১ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সম্প্রতি, সাবেক এই সংসদ সদস্যের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে– ছবিটি কারাগারে থাকা অবস্থান করার সময়কার ছবি৷

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের কারাগারে বই হাতে বসে থাকার ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে নাছিমুল আলম চৌধুরী নজরুল কারাগারে বই হাতে বসে থাকার ছবিটি বাস্তব হওয়ার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের কারাগারে বই হাতে বসে থাকার ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Desh Rupantor- সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী কারাগারে
- Ai Analysis


