আসিফ মাহমুদের বিয়ের ছবি দাবিতে একাধিক এআই ছবি প্রচার 

সম্প্রতি, এক পডকাস্টে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আট মাস আগে বিয়ে করেছেন বলে বক্তব্য দেন। সেই প্রেক্ষিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেয়েকে বিয়ে করেছেন আসিফ মাহমুদ দাবিতে দুইটি ছবি এবং হাসনাত আব্দুল্লাহর চাচাতো শালিকে বিয়ে করেছেন আসিফ মাহমুদ দাবিতেও একটি ছবি প্রচার হতে দেখা যায়।

ছবিগুলোতে আসিফ মাহমুদকে বরের সাজে দেখা যায় বিদায় এটি তার বিয়ের ছবি মনে করছেন নেটিজেনরা।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদের বিয়ের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের আসিফ মাহমুদের স্ত্রী কিংবা বিয়ের কোনো ছবি গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজেও বিয়ের বা স্ত্রীর কোনো ছবি পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিগুলো একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ছবিগুলো বাস্তব নয়।

সুতরাং, আসিফ মাহমুদের বিয়ে বা স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড।

তথ্যসূত্র 

Share: