তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি বাস্তব নয় বরং, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, মিজানুর রহমান আজহারির, তারেক রহমান কিংবা বিএনপি এবং বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজও এসংক্রান্ত কোনো তথ্য বা ছবি পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, তারেক রহমানকে মিজানুর রহমান আজহারির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Ai Detectors

